ঈশ্বরদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া ও মাহফিলের আয়োজন

2025-12-08T20:58:07+00:00
2025-12-08T20:58:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৭৮)
X

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (৮ই ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে ঈশ্বরদী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে বেগম জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা। 

ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়ামিন আলী জমাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড বিএনপির ৩ বারের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন মালিথা।

আমবাগান সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রসার বড় হুজুর হাফেজ মাওলানা ওলিউল্লাহ সাহেবের দোয়া মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি নান্নু সহ বিএনপির বিভিন্ন ইউনিটের সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy