৯ বছরের শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর সদরের রায়মানিক দাইতলা গ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর। আজ শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর রাত আটটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

2025-12-08T21:13:37+00:00
2025-12-08T21:13:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৯ বছরের শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

যশোর সদরের রায়মানিক দাইতলা গ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর। আজ শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। 

এরপর রাত আটটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার জানায়,গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে 'সেন্টার ফ্রুট' কিনতে যায়। এসময় সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনের মধ্যে নিয়ে যায় এবং মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। আজ সোমবার বিষয়টি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। তবে সোহাগকে এখনও আটক করা সম্ভব হয়নি।




  বিষয়:   শিশু ধর্ষণ  ধর্ষণ  দাইতলা  কোতোয়ালি থানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy