আজ বেগম রোকেয়া দিবস

অনলাইন ডেস্ক

জাতীয়

আজ মঙ্গলবার, ৯ ডিসেম্বর। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দেশজুড়ে পালিত

2025-12-09T10:38:03+00:00
2025-12-09T10:38:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ বেগম রোকেয়া দিবস
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ এএম   (ভিজিট : ৪৬)
X

আজ মঙ্গলবার, ৯ ডিসেম্বর। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দেশজুড়ে পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই মহীয়সী। ঠিক একই দিনে, অর্থাৎ ১৯৩২ সালের ৯ ডিসেম্বর, তিনি প্রয়াত হন।

খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং নারী জাগরণের পথিকৃৎ হিসেবে বেগম রোকেয়াকে স্মরণ করে প্রতি বছর এই দিনটি জাতীয় দিবস হিসেবে সরকারিভাবে পালিত হয়।

তাঁর অবদানকে শ্রদ্ধা জানাতে এবং নারীর ক্ষমতায়ন, শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ এ দিনে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।

মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং তীক্ষ্ণ লেখনীর মাধ্যমে বেগম রোকেয়া বিংশ শতকের এক বিরল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় তিনি দেশি-বিদেশি লেখকদের লেখার সঙ্গে পরিচিত হন।

১৯০২ সালে 'পিপাসা' নামে একটি বাংলা গল্প লিখে তিনি বিশেষ সুনাম অর্জন করেন।এরপর একে একে রচনা করেন 'মতিচূর'-এর মতো কালজয়ী প্রবন্ধ এবং নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনি 'সুলতানার স্বপ্ন'। নারী শিক্ষার প্রসারে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ১৯০৯ সালে ভাগলপুরে মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে 'সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল' প্রতিষ্ঠা করা।

বেগম রোকেয়ার জীবন ও কর্ম নারী সমাজের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy