প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ এএম (ভিজিট : ২৮৭)

X
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার চক্রেসো আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে নাঈম বিশ্বাস (২৫) নামের আর্মড পুলিশের ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈম বিশ্বাসকে রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
৯ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা সাংবাদিকদের বলেন, নিজের ভাড়া করা বাসা থেকে নাঈম বিশ্বাসের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কেন, কীভাবে ঘটনাটি ঘটেছে- তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ২৩ নভেম্বর চট্টগ্রামের চকবাজার থানায় টয়লেটের ভেতর থেকে থানার এএসআই অহিদূর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল।