শাকিব ছাড়া কেউ নেই: আদরকে নিয়ে চ্যালেঞ্জ নিলেন পরিচালক

অনলাইন ডেস্ক

বিনোদন

অনলাইনে বুলিংয়ের শিকার হওয়া সত্ত্বেও ঢালিউড তারকা অপু বিশ্বাস অনুরাগীদের ও নিন্দুকদের মন্তব্য ভালোই খেয়াল করেন। কিন্তু তাতে

2025-12-09T10:40:50+00:00
2025-12-09T10:40:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকিব ছাড়া কেউ নেই: আদরকে নিয়ে চ্যালেঞ্জ নিলেন পরিচালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ এএম   (ভিজিট : ৭২)
X

অনলাইনে বুলিংয়ের শিকার হওয়া সত্ত্বেও ঢালিউড তারকা অপু বিশ্বাস অনুরাগীদের ও নিন্দুকদের মন্তব্য ভালোই খেয়াল করেন। কিন্তু তাতে তাঁর কোনো আক্ষেপ নেই। নতুন সিনেমার মহরতে এসে এই অভিনেত্রী পরিচয় করিয়ে দিলেন তাঁর দুই তরুণ নায়ককে। জানালেন, একসময় যখন শাকিব খান ছাড়া কেউ ছবি বানাতে আগ্রহী ছিলেন না, তখন তাঁর পরিচালক নতুনদের নিয়ে কাজ করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

প্রস্তুতিপর্বের প্রায় শেষ পর্যায়ে থাকা নতুন সিনেমা ‘সিক্রেট’-এর মহরত অনুষ্ঠিত হলো ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগের একটি রেস্তোরাঁয়। সেখানেই জানানো হলো, শিগগিরই শুটিং শুরু হচ্ছে ছবিটি। এমকে প্রোডাকশনের এই সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, তরুণ অভিনেতা আদর আজাদ ও ছোটপর্দার অভিনেতা পীযূস সেন। সংবাদ সম্মেলনে সিনেমা সংশ্লিষ্ট নানা তথ্য তুলে ধরেন তাঁরা।

চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, "অপুর সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। সময়টা খুব হেল্পফুল। গল্প শুনেই সে কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এই ছবিতে অপুর বিপরীতে দুজন নায়ক থাকছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।"

অপু বিশ্বাস বলেন, "দু'বছর পর একটি সিনেমায় যুক্ত হচ্ছি। ছবির নাম 'সিক্রেট', ছবিতে দুজন সুদর্শন নায়ক আমার সঙ্গে কাজ করছে। আদর আজাদ একজন পরীক্ষিত অভিনেতা, আরেকজন ছোটপর্দার পরিচিত মুখ, এটাই তাঁর প্রথম সিনেমা। তাঁকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। বন্ধন বিশ্বাসের সঙ্গে আমার এটি তৃতীয় কাজ। তিনি পরীক্ষিত পরিচালক। সব মিলিয়ে আশা করি ভালো একটি সিনেমা হবে।"

দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন অপু বিশ্বাস। অভিনয় করেছেন শতাধিক ছবিতে, যার প্রায় ৮০টির মতো সিনেমায় তাঁর নায়ক ছিলেন শাকিব খান। তিনি মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন, জয় চৌধুরীর বিপরীতেও অভিনয় করেছেন।

অন্যদিকে, তরুণ অভিনেতা আদর আজাদ চ্যানেল আইয়ের রিয়েলিটি শো 'ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম: দ্য আল্টিমেট ম্যান' প্রতিযোগিতার ২০১৪ সালের চ্যাম্পিয়ন। শুরুতে নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও এখন তিনি সিনেমায় থিতু হয়েছেন। গত কয়েক বছর ধরে তিনি নিশাত সালওয়া, পূজা চেরী, শবনম বুবলীর মতো অভিনয়শিল্পীদের বিপরীতে কাজ করেছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy