প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ এএম (ভিজিট : ৫৩)

X
গাজীপুর ০১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মেয়র মজিবুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার কোনাবাড়ী থানার সকল ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রাত ৮ টার সময় কোনাবাড়ী বিসিক ১ নং গেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সরকার এর সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বি এন পির সভাপতি মো. ইদ্রিস আলি সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সভানেত্রী মিসেস শিরিন চাকলাদার, যুগ্মসাধারণ সম্পাদক ও কোনাবাড়ি থানা প্রেসক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রিয়াদ, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুল বারেক সরকার, সাধারণ সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির সহ সভাপতি মো. রেজাউল করিম মাস্টার, গাজীপুর মহানগর সাবেক পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. জহির রায়হান, শ্রমিক দলের মো. খলিলুর রহমান, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, কোনাবাড়ী থানা বি এন পির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম, কোনাবাড়ী মহিলা দলের সভানেত্রী স্বর্ণা চাকলাদার। যুগ্ম সম্পাদিক রুমন মিয়া
সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী অরণ্য জারিফ, ছাত্র দলের অন্যতম নেতা ওয়াসিম সালিম সহ কোনাবাড়ী থানার সকল নেতৃবৃন্দ।