বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি দুদক এর নবনির্বাচিত সভাপতি হলেন বাকেরগঞ্জে জেএসইউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান।
কমিটির অনন্য সদস্যেরা হলেন সাধারণ সম্পাদক ফ্লোরেন্স লিলি সরকার, সহ-সভাপতি পদে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র ইংরেজি শিক্ষক মোশারেফ হোসেন এবং প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক বাবু পঙ্কজ কুমার দাস।
এছাড়াও সদস্য পদে রাখা হয়েছে গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুজ্জামান, পাদ্রী শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া, গাজী মশিহুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাজাহান হাওলাদার,এবং হাবিবুর রহমান।
দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোজাহার আলী সরদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য এই কমিটি ২০২৬ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত উক্ত কমিটি ৩ বছর মেয়াদকাল পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করিবেন। গতকাল রোববার আগামী ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান খান ও নবগঠিত কমিটির সদস্যরা।
সভায় বাকেরগঞ্জ উপজেলায় নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, তিনি দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।