ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মোঃ রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮

2025-12-09T11:47:05+00:00
2025-12-09T11:47:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ এএম   (ভিজিট : ৪৪)
X

টাঙ্গাইলের ঘাটাইলে  ট্রাক চাপায় মোঃ রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের  ঘাটাইল ক্যান্টনমেন্ট শাহপুর নামক স্থানে  এই দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ডিউটি অফিসার এএসআই মোঃ সায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রনি মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জটাবাড়ী এলাকার জহুর আলীর ছেলে। তিনি মধুপুর তৌফিক প্লাজায় দোকানী ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রনি মধুপুর হতে ঘাটাইলের  উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসার সময় উপজেলার ক্যান্টনমেন্ট শাহপুর নামক স্থানে পৌঁছলে  একটি ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘাটাইল থানার এএসআই মোঃ সায়েম হোসেন জানান, ট্রাক আরোহী দ্রুত স্থান ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy