ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

2025-12-09T12:26:10+00:00
2025-12-09T12:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম   (ভিজিট : ৫৪)
X

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

সারা দেশের মতো ইন্দুরকানী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল গাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবিবুর রহমান কাজি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ইন্দুরকানী শাখার ব্যবস্থাপক মশিউর রহমান গাজী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান,সাবেক সাধারন সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি, জাকির হোসেন গাজী, সাবেক উইপি সদস্য নাছির উদ্দিন আইকন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রথমে নিজেকে   দুর্নীতি থেকে দূরে রাখতে হবে। মূল কথা হলো, আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। তাহলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

সভায় বক্তারা আরও বলেন, দুর্নীতি শুধু সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে না, ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকেও নষ্ট করে দেয়। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব স্তরে সৎ ও স্বচ্ছতার চর্চা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, যুবসমাজ ও নাগরিকদের সচেতন ভূমিকা দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy