প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ পিএম (ভিজিট : ৮৬)

X
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “অদম্য নারী-পুরুষ” কার্যক্রমের অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং প্রযুক্তির সঠিক ও সতর্ক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন।