শ্রীবরদীতে বেগম রোকেয়া দিবস পালিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের

2025-12-09T13:58:27+00:00
2025-12-09T13:58:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে বেগম রোকেয়া দিবস পালিত
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১:৫৮ পিএম   (ভিজিট : ৫০)
X

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে রোকেয়া দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের  সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। 

অন্যানের মাঝে বক্তব্য রাখেন সফল জননী এলনিস ম্রং, অদম্য নারী সুবেদা বেগম, সাবেক জয়ীতা ও অদম্য নারী সুচনা রায়, অদম্য নারী খুশি বেগম, তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, প্রেসক্লাব শ্রীবরদী'র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ইসলামি আন্দোলন শ্রীবরদী উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম। 

আলোচনা শেষে ৪ জন অদম্য নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy