প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (৯

2025-12-09T14:16:19+00:00
2025-12-09T16:19:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:১৬ পিএম  আপডেট: ০৯.১২.২০২৫ ৪:১৯ পিএম  (ভিজিট : ৫৬)
X

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ‍সুপ্রিম কোটে প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘন্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারা। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সব নির্বাচন কমিশনার।


বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি জানান, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে।


এ ছাড়া প্রধান বিচারপতির কাছে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালেন ৩০০ বিচারক এবং বিচার বিভাগের সহযোগিত চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এসময়ে প্রধান বিচারপতি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, উনি (প্রধান বিচারপতি) আর তো থাকছেন না, এই মাসে উনি চলে (অবসরে) যাবেন। উই হ্যাভ ওয়াক টুগেদার, একসাথে কাজ করেছি। একটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম উনার সাথে। অন্য কোনো বিষয় নেই।


বয়স ৬৭ বছর হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন আগামী ১৪ ডিসেম্বর।


এর আগে, এদিন দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তা প্রচারের লক্ষ্যে সিইসির ভাষণ আগামী ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।


তিনি আরও বলেন, আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।


নির্বাচন কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণার জন্য ইসি সচিবালয় বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে এবং ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে।


উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।





  বিষয়:   প্রধান বিচারপতি  সিইসি  নির্বাচন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy