প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৩১ পিএম (ভিজিট : ৬১)

X
নাটোরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বদলির আদেশের ১১ মাস পার হলেও এখনও তার পূর্ব কর্মস্থলে অবস্থান করছেন।
গত ৬ জানুয়ারি ২০২৫ বিএডিসির উপসচিব ড. কে এম মামুন উজ্জামানের স্বাক্ষরে সাজ্জাদকে পাবনা বিএডিসিতে বদলির আদেশ দেওয়া হয়। তবে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে আদেশ মানেননি।
এর আগে ক্ষমতার অপব্যবহার ও সেচ প্রকল্পে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ঘুষ নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। গভীর নলকুপের পাইব সরবরাহে নিম্নমানের পাইব দেওয়ার কারণে অনেক পাইব ফেটে যায় এবং প্রকল্পে ক্ষতি হচ্ছে। চালক সোহেল রানা জানান, ১৭৬টি পাইব ফেটে গেছে, যার কারণে প্রতিটি পাইব পরিবর্তনে অন্তত ৬ হাজার টাকা খরচ হচ্ছে।
কিছু সূত্র জানায়, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে গুদামরক্ষক আব্দুস সামাদ মিডিয়াম্যান হিসেবে কাজ করছেন এবং ঘুষ লেনদেন পরিচালনা করছেন। এলাকার কৃষকরা অভিযোগ করেন, ঘুষ না দিলে বরাদ্দকৃত প্রকল্প আটকে রাখা হয়।
অন্যদিকে, নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন দাবি করেছেন, তিনি কর্তৃপক্ষের সম্মতিতে নাটোরে আছেন এবং প্রত্যাহার আদেশ পেলেই চলে যাবেন। ডিএডিসি প্রধান কার্যালয়ের সচিবও জানান, পদটি দীর্ঘদিন শূন্য রয়েছে এবং বদলী বিষয়ক কোনো তথ্য তাদের জানা নেই।
নাটোরের বিএডিসি অফিসে এ বিষয়ে বিভিন্ন অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।