নাচোলে বেগম রোকেয়া দিবস পালিত

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য নিয়ে নাচোলে আন্তর্জাতিক নারী

2025-12-09T15:33:54+00:00
2025-12-09T17:14:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাচোলে বেগম রোকেয়া দিবস পালিত
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম  আপডেট: ০৯.১২.২০২৫ ৫:১৪ পিএম  (ভিজিট : ১৬৯)
X

"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্য নিয়ে নাচোলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। 

এ উপলক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহার সঞ্চালনায় মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ওসি আছলাম আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন।

​উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা এবং সমাজে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সকলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়।

​আলোচনা সভা শেষে 'অদম্য নারী পুরুষ্কার  কার্যক্রমের আওতায়' স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য উপজেলার শ্রেষ্ঠ ৫ জন অদম্য নারীকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী মোমেনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে ফরিদা বেগম, সফল জননী জোৎস্না আরা খাতুন, নির্যাতনের দু: স্বপ্ন মুছে জীবন সংগ্রাম জয়ী শ্রীমতি মাধবী রাণী এবং সমাজ উন্নয়নে অসামান্য মরিয়ম খাতুনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। 

তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ। সংবর্ধিত এই নারীরা সমাজ ও পরিবারের নানা প্রতিকূলতা পেরিয়ে নিজেদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, যা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার তাঁর সমাপনী বক্তব্যে বলেন, "বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে আমাদের সমাজের নারীদের এগিয়ে যেতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং প্রত্যেকটি নাগরিককে নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।"






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy