মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের মৃত এখলাস সরদারের ছেলে

2025-12-09T15:34:22+00:00
2025-12-09T15:34:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৯৩)
X

ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের মৃত এখলাস সরদারের ছেলে মোঃ মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মিজানুর রহমান। 

লিখিত বক্তব্যে মোঃ মিজানুর বলেন, সোমবার (৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণকান্দা বাজারে নিজের দোকানে যাওয়ার সময় একই গ্রামের মোঃ শহিদ মোল্যার ছেলে মোঃ হাবিবুর রহমান তারা (৪৫) ও মোঃ সোবহান মোল্যার ছেলে মোঃ রকিব মোল্যা(৪০) এবং রবি মোল্যা (৫২) সহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমাকে ব্যাপক মারধর করে। 

মিজানুর সাংবাদিকদের আরও বলেন, তারা মেম্বার ও তার দলবল ব্রাহ্মণকান্দা বাজারে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে থাকে,বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা ফেরত দেয় না। মিজান তার মুদির দোকানের বাকির টাকা চাইতে গেলে,উল্টা মিজানের কাছে তারা বাহিনী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মারধর করে। এ সময় আমি (মোঃ মিজানুর রহমান) চিৎকার করলে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে। 

মোঃ মিজানুর রহমান মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করে বাড়িতে রয়েছেন। এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচাত ভাই জামাল হোসেন, ভাগ্নে মোঃ আলম, মো নাসির, কামরুল, মুরছালীন প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy