বেগম রোকেয়া দিবসে চৌদ্দগ্রামে পাঁচ নারী পেলেন ‘জয়ীতা’ সম্মান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ জন কৃতী নারীকে ‘অদম্য নারী—জয়ীতা

2025-12-09T15:48:44+00:00
2025-12-09T15:48:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেগম রোকেয়া দিবসে চৌদ্দগ্রামে পাঁচ নারী পেলেন ‘জয়ীতা’ সম্মান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৯৩)
X

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ জন কৃতী নারীকে ‘অদম্য নারী—জয়ীতা সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার সৈয়দ সাফকাত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।

এবারের জয়ীতা সম্মাননা পেয়েছেন— মোসাঃ কহিনুর সুলতানা (নির্যাতনকে জয় করে জীবন সংগ্রামে সফলতা),রাবেয়া বেগম (সমাজ উন্নয়নে অসামান্য অবদান), নাছরিন সুলতানা (শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য), মোসাঃ সাহেদা আক্তার (সফল জননী), বিলকিস আরা বেগম (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন)।

বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে সমাজে নারী নেতৃত্ব ও অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা পাঁচ জয়ীতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy