প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৫১ পিএম (ভিজিট : ২৭)

X
কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন–এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত, চাঁনকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ।
বক্তারা বলেন, দুর্নীতি জাতির অগ্রযাত্রার প্রধান বাধা। সামাজিক আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন।