প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম (ভিজিট : ১৩৯)

X
‘নারীর ও কন্যার প্রতি সহিংসতা বদ্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৫ পালিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে র্যালি ও উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা শেষে অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা বিষয়ক মহিলা অফিসার জাহান-ই-গুলশান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।
অন্যান্যদের মধ্যে ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,নাভারন হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান আনিস, শার্শা থানা সাব-ইন্সপেক্টর পায়েলসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অদম্য বাংলার ৪ নারীকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা প্রাপ্তরা হলেন- মুসলিমা খাতুন,লাবনী খাতুন,ঝড়না,রহিতু নেছা।