ঈদগাঁও উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য-গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে

2025-12-09T15:53:45+00:00
2025-12-09T16:00:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদগাঁও উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৯৩)
X

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য-গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে কর্মসূচির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঈদগাঁও উপজেলা প্রশাসন।


ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। সহকারী শিক্ষক শাহ জালাল সভা সঞ্চালনা করেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী আল মঈন শাহরিয়ার, ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।


একইদিন দুপুরে শুরু হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসের কর্মসূচি। দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আলী।


অনুষ্ঠানে শিক্ষা ও চাকুরিক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত এবং নারী উদ্যোক্তা কৃষাণীকে সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ আলী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy