রংপুর রিজিয়ন বিজিবির অভিযানে মাসিক ৫ কোটি টাকার চোরাচালানকৃত পণ্য জব্দ

দিনাজপুর ও ফুলবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

নভেম্বর মাসে উত্তর-পশ্চিম রিজিয়ন ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫ কোটা টাকার অধিক মাদক

2025-12-09T16:03:16+00:00
2025-12-09T16:03:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুর রিজিয়ন বিজিবির অভিযানে মাসিক ৫ কোটি টাকার চোরাচালানকৃত পণ্য জব্দ
দিনাজপুর ও ফুলবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম   (ভিজিট : ১২৫)
X

নভেম্বর মাসে উত্তর-পশ্চিম রিজিয়ন ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫ কোটা টাকার অধিক মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুর একটায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার ক‌র্ণেল মোহাম্মদ ফয়সাল হানান খান এ তথ্য জানান। এসময় ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অ‌ধিনায়ক লে, ক‌র্ণেল এ এম জা‌বের বিন জব্বার জিটু অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার জানায়, বিভিন্ন অভিযানে ৯৬৬ বেতল ফেন্সিডিল,১০০০ বোতল বিদেশি মদ, ৩৪৬৯ পিস ইয়াবা ও ২২৮ কেজি গাঁজাসহ  বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময়ে ৪৮ জন আসামীকে আটক করা হয়েছে।

মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫জন পুরুষ ৩জন নারী ও ২জন শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৩টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলিও ২.দশমিক ৩০ কেজি গান পাউডার জব্দ করা হয়।

চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজসহ বিপুল পরিমাণ পণ্য ২৫টি মোটরসাইকেল ইজি বাইক নৈকা ও বাইসাইকেল, উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২৫ গরু ১৩টি মহিষ ২টি আটক করা হয়।

তিনি জানান, রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প  স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন হয়েছে, যা নজরদারি বৃদ্ধি করেছে।

নভেম্বর মাসে বিজিবি–বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিরল সীমান্তে ৩০০টি কম্বল ও ১০০০টি শিশু শীতবস্ত্র বিতরণ এবং ৫০০ জনকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই মাসে সীমান্ত এলাকায় ২৫৮৬টি জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, মানব পাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আগামী দিনগুলোতেও অভিযান জোরদার করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy