নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস পালিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:২০ পিএম (ভিজিট : ২২৮)

X
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ হোক, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শিদা খাতুন।
হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আল-মামুন হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রমুখ।
আলোচনায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং সমাজে বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আদর্শ নারীদের সংবর্ধনা প্রদান করা হয়।