খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনার নবাগত জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলা প্রশাসকের

2025-12-09T16:28:29+00:00
2025-12-09T16:28:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম   (ভিজিট : ৬৬)
X

খুলনার নবাগত জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১২টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় জেলা প্রশাসক খুলনার নয়টি উপজেলার সমস্যা ও সংকট নিরসনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জলাবদ্ধতা ও মাদকের বিস্তার রোধে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আপনারা সমাজের চোখ। আপনাদের লেখনির মাধ্যমে অনেক সমস্যা দূর হবে।”


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজের সভাপতি মো. রাশিদুল ইসলাম, এছাড়া খুলনার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ।


উল্লেখ্য, জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার গত ১৮ নভেম্বর খুলনায় যোগদান করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy