ঘোড়াঘাটে বেগম রোকেয়া দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে

2025-12-09T16:33:37+00:00
2025-12-09T16:33:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে বেগম রোকেয়া দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৩৯)
দিনাজপুরের ঘোড়াঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যার্লী বের করা হয়
X

দিনাজপুরের ঘোড়াঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যার্লী বের করা হয়

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারি কমিশনার( ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, আনসার ও ভিডিপি অফিসার তুষার কান্তি দাস প্রমুখ। 

আলোচনা সভা অদম্য নারী নারী পুরষ্কার শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছাঃ রাজিয়া বেগমকে ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অদম্য নারী মোছাঃ চন্দনা আকতার বিউটি ২ জন নারীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বেসরকারী উন্নয়ন সংস্থা দীপশিখা, ল্যাম্ব ও ব্র্যাকের কর্মকর্তারা সহ শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy