লক্ষ্মীপুরে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন।মঙ্গলবার (৯ ডিসেম্বর)

2025-12-09T16:43:51+00:00
2025-12-09T16:48:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
১৮ দিনে ৩৬টি ইটভাটা ভেঙে দেওয়া হয়
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ০৯.১২.২০২৫ ৪:৪৮ পিএম  (ভিজিট : ৫০)
X

লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে পুরোপরি ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এরপর একইভাবে তেওয়ারীগঞ্জের হাজি ইটভাটা অভিযান করে স্থানীয় প্রশাসন। এনিয়ে গত ১৮ দিনের অভিযানে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় ৩৬ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জরিমানা করা হয় প্রায় ২৬ লাখ টাকা। 

এর আগে গত ৬ নভেম্বর সকাল থেকে পরিবেশ অধিদপ্তর ও জেলা-উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রামগতির চর আফজাল থেকে শুরু হয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান।

লক্ষ্মীপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ পাঠান বলেন, রামগতি ও কমলনগরে ৫১ টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৪৯টি সহ জেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। 

জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছ। ১৮ দিনে ৩৬ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। আর জরিমানা করা হয় প্রায় ২৬ লাখ টাকা। এসব অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে চালু করতে না পারে, সেজন্য অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy