আসুন ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি: শহিদুল আলম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, “মনোনয়ন

2025-12-09T16:52:13+00:00
2025-12-09T17:00:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আসুন ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি: শহিদুল আলম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম   (ভিজিট : ৪৫২)
X

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, “মনোনয়ন ঘোষণার আগে সবাই বলেছেন ধানের শীষ যে পাবে, আমরা তার সঙ্গে থাকব। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন এই মনোনয়ন মানি না? দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করে আসনটি বিএনপিকে উপহার দিন।”


মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মিলাদে তিনি এ আহ্বান জানান।


তিনি আরও বলেন, “আমিই প্রথম এ আসন থেকে বিএনপি এমপি হিসেবে নির্বাচিত হই। আমার হাত ধরেই এ আসনে বিএনপির জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ জানেআমি কেমন।”


জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “এ আসনে জামায়াত বড় ঘাঁটি করেছে। জামায়াতকে প্রতিহত করতে শহিদুল আলমকে লাগে না?”


দেশনেত্রী সম্পর্কে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। দেশের মানুষের অধিকারের জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন, জুলুম সহ্য করেছেন। এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আপনারা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন।”


দোয়ামিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান।


দোয়া মিলাদে উপস্থিত ছিলেন- সাবেক এমপি শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি, তাঁর ভাই ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy