বিরামপুরে বোরো চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরে বিরামপুরে উপজেলা কৃষি অফিসের পক্ষথেকে বোরো চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।৯

2025-12-09T17:50:56+00:00
2025-12-09T17:50:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিরামপুরে বোরো চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৮৫)
X

দিনাজপুরে বিরামপুরে উপজেলা কৃষি অফিসের পক্ষথেকে বোরো চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৯ ডিসেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে চাষীদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার তহমিনা সুলতানা নীলা।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কমর কৃষ্ণ রায় এ প্রতিনিধিকে জানান, অত্র উপজেলায় চলতি বোরো মৌসুমে সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১০০ বোরো চাষীদের মাঝে প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ আরো ৫ শত জন কৃষককে সার ব্যতীত ২ কেজি করে বীজধান বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 

অত্র বোরো মৌসুমে উপজেলায় ২৫ হাজার ২ শত ৫৬ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy