প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম (ভিজিট : ২১১)

X
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় নীলফামারী পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে বেগম রোকেয়ার স্মরণে আলোচনা সভা করে।
সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, হিসাব রক্ষন কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, টিকাদান সুপারভাইজার ফরিদ আহমেদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রানা ইসলাম প্রমূখ।