প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম (ভিজিট : ১০১)

X
রাউজানে পৃথক পৃথক কর্মসূটির মাধ্যমে বেগম রোকেয়া দিবস, আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ– ২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজন করা হয় পৃথক পৃথক র্যালি, অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের।
মঙ্গলবার তিন পর্বে বিভক্ত এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। পরিষদের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মৎস্য কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা মাওলানা আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক সৈয়দ আহমদ, মাওলানা আবদুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে সাফল্যগাথা জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।