প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম (ভিজিট : ২৬৩)

X
কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী আক্তার।
এরপর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও অদম্য নারী অন্বেষণে বাংলাদেশ ২০২৫ শীর্ষক কার্যক্রমের আওতায় ৪ নারীকে সন্মাননা প্রদান করা হয়।
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ডাক্তার সানজিদা মেহজাবিন, সফল জননী হিসেবে পারভীন আক্তার, নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নতুন উদ্যমে এগিয়ে গিয়েছেন যে নারী এই ক্যাটাগরিতে মোসা: নাসিমা বেগম, সমাজ উন্নয়নে শান্তা ইসলাম নির্বাচিত হন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী আক্তার।
তিনি বলেন, মহীয়সী বেগম রোকেয়া শুধু নারী সমাজ নয় বরং সমাজের সকল মানুষকে জাগ্রত করে আলোর পথে নিয়ে এসেছিলেন। সমাজের কুসংস্কারের শৃঙ্খল থেকে নারীকে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া মহীয়সী এ নারীকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা মেঘনা থানার সাব ইন্সপেক্টর তন্ময়।
বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।