প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম (ভিজিট : ১৬৬)

X
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সমূহের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।