প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম (ভিজিট : ৫৪)

X
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উর্দ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত শেষে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ডের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সীতাকুণ্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে এবং সম্পাদক আবু জাফর মোঃ ছাদেক এর পরিচালনায় এক আলোচনা সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি)আবদুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মেল হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী, সহ-সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন রফিকসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।