সারিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তি, সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে

2025-12-09T20:55:53+00:00
2025-12-09T20:55:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম   (ভিজিট : ৫৪)
X

বগুড়ার সারিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তি, সরকারী বেসরকারি  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নবাগত নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলা পরিষদের সভা কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান। এসময় উপস্থিত সবার সাথে পরিচিত হোন উপজেলা নির্বাহী অফিসার। 

মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বগুড়া-১ (সারিয়াকান্দি-সােনাতলা) নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনােনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনাতলা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী আমিনুল ইসলাম হিরু,সারিয়াকান্দি  পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন (সনি), সারিয়াকান্দি বনিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল,সারিয়াকান্দি  থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান, কর্ণিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন,  সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি মো.আক্তারুজ্জামান মডেল প্রেস ক্লাবের সভাপতি মো.শাহাদাত জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.হারুনুর রশিদ, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রহিদুল ইসলাম (মিলন), সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, এছাড়াও মুক্তিযোদ্ধা, জুলাই  যোদ্ধা, উপজেলা অফিসার,শিক্ষক প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মিরাও বক্তব্য রাখেন।   

এ সময় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, সারিয়াকান্দি উপজেলার সকল শ্রেণির পেশার মানুষের সাথে সমন্বয় করে সারিয়াকান্দি উপজেলাকে একটি মডেল উপজেলা করবেন। এছাড়াও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবেন। বাল্য বিয়ে বন্ধের জন্য সচেতনতা তৈরী করবেন। আইন শৃঙ্খলার উন্নিত করবেন। 

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, সমবায় কর্মকর্তা , উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার প্রমুখ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy