বাংলাদেশ এনডোডোন্টিক সোসাইটির ব্যানারে এপেক ২৫ এ অংশগ্রহণ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

৩ থেকে ৫ ডিসেম্বর মিশরের কায়রোতে অনুষ্ঠিত হলো এশিয়া প্যাসিফিক কনফেডারেশন এপেক ২৫।মর্যাদাপূর্ণ এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ

2025-12-09T21:26:27+00:00
2025-12-09T21:26:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ এনডোডোন্টিক সোসাইটির ব্যানারে এপেক ২৫ এ অংশগ্রহণ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম   (ভিজিট : ২১৫)
X

৩ থেকে ৫ ডিসেম্বর মিশরের কায়রোতে অনুষ্ঠিত হলো এশিয়া প্যাসিফিক কনফেডারেশন এপেক ২৫।

মর্যাদাপূর্ণ এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ এনডোডোন্টিক সোসাইটি একাধিক সদস্য। 

আয়োজনের অন্যতম দিক ছিল বিইএস এর সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রোভিসি অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান হওলাদারের সময়োপযোগী সাইন্টিফিক উপস্থাপনা, যা উপস্থিত  বিভিন্ন দেশের চিকিৎসকদের প্রশংসা কুড়িয়েছে ও দেশের ডেন্টিস্ট্রির ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। 

সফরসঙ্গি হিসাবে বিইএস এর সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আসাদুজ্জামান বলেন অল্প সময়য়ের প্রস্তুতিতে দেশের বাইরে এমন উপস্থিতি বলে দেয় দেশের ডেন্টিস্ট্রি উন্নত বিশ্বের সাথে এগিয়ে যাচ্ছে, অফিস সেক্রেটারি ও বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স এর মহাসচিব ডাঃ মোঃ আসাফুজ্জোহা রাজ বলেন বড় কোনো প্লাটফর্মে অংশগ্রহণ জ্ঞানের পরিধি যেমন বৃদ্ধি করে তেমনি নানা দেশের ডেন্টাল প্রফেশনাল মানুষের সাথে পেশাগত আলাপের সুযোগ থাকে। 

আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক ডাঃ আবু সায়ীদ পুরো আয়োজনকে সফল করায় সকলের পরিশ্রমের প্রশংসা করেন। 

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শরিফা ইসলাম, ডাঃ আজাহার মতিন, ডাঃ শারমিন জান্নাত প্রমুখ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy