স্কুল থেকে ফেরার পথে সড়ক থেকে তুলে নিয়ে শিশু ধর্ষণ

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে গিয়ে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু ছাত্রীকে ধর্ষণ করেছে মিঠুন মজুমদার (২৫) নামে যুবক। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জেলার থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই শিশুর বয়স মাত্র ৬ বছর। তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায়।

2025-12-10T02:00:30+00:00
2025-12-10T02:00:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্কুল থেকে ফেরার পথে সড়ক থেকে তুলে নিয়ে শিশু ধর্ষণ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:০০ এএম   (ভিজিট : ৩১৬)
X

স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে গিয়ে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু ছাত্রীকে ধর্ষণ করেছে মিঠুন মজুমদার (২৫) নামে যুবক। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জেলার থানায় একটি মামলা দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই শিশুর বয়স মাত্র ৬ বছর। তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায়। 

ধর্ষক মিঠুনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বিষ্ণ মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) তাকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে যান। পরে নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে এবং বিকেলে ছেড়ে দেয়। 

শিশুটি বাড়িতে ফিরে এলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। এরপর শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত মিঠুনকে গণধোলাই দেন এলাকাবাসী। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই শিবচর থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। মঙ্গলবার সকালে আসামি মিঠুনকে মাদারীপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, বাবনাতলা স্কুল থেকে বাড়ি ফেরার সময় মিঠুনের বাড়ির সামনে আসলে আমার মেয়েকে জোর করে ঘরে নিয়ে যায়। এরপর ভয় দেখিয়ে ধর্ষণ করে। আমার মেয়েটা এমনিতেই খুব নরম এবং ভীতু। আমি এ ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌ফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ওই শিশু বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। 




  বিষয়:   ধর্ষণ  শিশু ধর্ষণ  স্কুলছাত্রী  শিবচর  ধর্ষক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy