লৌহজংয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

লৌহজংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চারজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। লৌহজং

2025-12-10T10:21:24+00:00
2025-12-10T10:33:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লৌহজংয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:২১ এএম  আপডেট: ১০.১২.২০২৫ ১০:৩৩ এএম  (ভিজিট : ৪৩)
X

লৌহজংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চারজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতু। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে এবং প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা পারভীন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন- সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান সিকদার, নবযোগদানকৃত লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, নারী নেত্রী সালমা পারভেজ, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন— সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য: মোসা. বানেছা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য এবং অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য: রোকসানা পারভীন, সফল জননী নারী: রানু বেগম, অর্থনৈতিকভাবে সফল নারী: মুক্তি আক্তার।

সুশৃঙ্খল আয়োজনে সম্পন্ন এ অনুষ্ঠানটি নারীর উন্নয়ন ও ক্ষমতায়নকে আরও এগিয়ে নেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy