যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারের জরুরি অবতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টারটি (এস২–এজিপি) যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জে জরুরি অবতরণ করেছে।মঙ্গলবার

2025-12-10T10:05:29+00:00
2025-12-10T10:05:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারের জরুরি অবতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ এএম   (ভিজিট : ৩৯)
X

পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টারটি (এস২–এজিপি) যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জে জরুরি অবতরণ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকে ফসলের মাঠে এ অবতরণ ঘটে।

জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর)বিকেল চারটার দিকে পাবনা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি অনুকূল না থাকায় পাইলট ঝুঁকি এড়াতে দ্রুত মাঠে নিরাপদ অবতরণ করান। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন, যারা স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্কয়ার গ্রুপের আরেকটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে আরোহীদের ঢাকায় নিয়ে যায়। যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও সমাধানের জন্য সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন। তিনি জানান, হেলিকপ্টারের সাপোর্টিং লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিক্যাল টিম এসে চূড়ান্তভাবে ত্রুটি মেরামতের কাজ শুরু করবে।

 এদিকে সন্ধ্যা নামলেও আশপাশের গ্রামবাসী হেলিকপ্টারটি দেখতে ভিড় করতে থাকেন। হেলিকপ্টারের নিরাপত্তায় স্কয়ার গ্রুপের ৩০ জন কর্মী পুরো রাত পাহারায় থাকবেন বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy