লক্ষ্মীপুরে ৬০জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে কুরআনে হাফেজ হওয়ায় ৬০ জন ছাত্রকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে।মঙ্গলবার রাতে মুহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসা

2025-12-10T11:47:40+00:00
2025-12-10T11:47:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ৬০জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ এএম   (ভিজিট : ৩৬)
X

লক্ষ্মীপুরে কুরআনে হাফেজ হওয়ায় ৬০ জন ছাত্রকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে মুহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিলে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। এছাড়া তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদরাসা কর্তৃপক্ষ।

চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন।

লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মাদরাসার বার্ষিক ইসলামী বয়ানে বক্তা হিসেবে ছিলেন, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা শায়খুল হাদীস মাওলানা হারুন আল মাদানী, বটতলী জামিয়া ইসলামীয়া আশরাফুল মাদারীসের মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ, নোয়াখালী আল ইসলামীয়া দারুল উলুম চর মটুয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল বাসেত প্রমূখ।

এছাড়া মুহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার মুহতামীম মোহাম্মদ আমির হোসাইনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy