চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে

2025-12-10T12:04:21+00:00
2025-12-10T12:04:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম   (ভিজিট : ৩৫)
X

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা এবং জেলা পর্যায়ের ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। 

এছাড়াও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল আহাদ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর।

বক্তারা বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এখনকার নারীদের পুরুষের পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার এবং নারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান।’

জেলাপর্যায়ে সংবর্ধনা প্রাপ্ত ৫ শ্রেষ্ঠ অদম্য নারীর মধ্যে অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সংবর্ধনা পেয়েছেন সদর উপজেলার শরিফা খাতনু, শিক্ষা ও চাকরি জীবনে সফল নারী নিসাতারা খাতুন, সফল জননী গোমস্তাপুর উপজেলার রোকেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ভোলাহাট উপজেলার নাজিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামন্য অবদান রাখা নারী শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম।

বেগম রোকেয়া দিবসে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার সকালে পৌরসভার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে জেলাশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, টাউন প্ল্যানার ইমরান হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy