প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম (ভিজিট : ৭২)

X
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব খন্দকার জালাল উদ্দিন মাহমুদের সঙ্গে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কোনাবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় থানার অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সঠিক তথ্য, দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা বাড়াতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পুলিশ-গণমাধ্যম সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।