সংসদ সদস্যরা রাষ্ট্র নয়, বরাদ্দ নিয়ে ভাবেন: তানিয়া রব

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

সারাবাংলা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে সঠিক প্রার্থী নির্বাচন করতে না পারার

2025-12-10T12:50:41+00:00
2025-12-10T13:02:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সঠিক প্রার্থী নির্বাচন করতে না পারার কারণে
সংসদ সদস্যরা রাষ্ট্র নয়, বরাদ্দ নিয়ে ভাবেন: তানিয়া রব
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ১:০২ পিএম  (ভিজিট : ৬৭)
X

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে সঠিক প্রার্থী নির্বাচন করতে না পারার কারণে যারা সংসদে যাবেন যারা আইন তৈরি করবেন, তারা সমাজ-রাষ্ট্র নতুন গতিপথ কিভাবে পাবে এসব নিয়ে মাথা ঘামান না। মাথা ঘামান স্থানীয় বরাদ্দ ভিজিএফ-ভিজিডি এসব নিয়ে। 

তিনি মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী- ৩ (বেগমগঞ্জ) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীয়ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।বেগমগঞ্জের চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগমগঞ্জ উপজেলা জেএসডির উদ্যোগে এ পরিচতি সভা আয়োজন করা হয়।

এ সময় তানিয়া রব বলেন, “সত্যি আমরা বড় দুর্ভাগা। যেটার নাম সংসদ, সেটা কিন্তু আইন সভা। রাষ্ট্রটা কিভাবে চলবে, সেই মান্দাতার আমলের হিসাব নিকাশে চলবে, না নতুন হিসাব নিকেশ করতে হবে। বহুদিন ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং আমাদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের দেখানো পথ অংশিধারিত্বের রাজনীতি। আমরা সেটাই চেষ্টা করছি যে অংশিধারিত্বের রাজনীতি নেতৃত্ব, কর্তত্ব এবং শ্রম পেশার কথা বলছি আমরা। সংসদ হয়, প্রার্থী হয় কিন্তু আমরা অংশিদারিত্বের নেতৃত্ব পাইনা। সেই জায়গা থেকে আমাদেরকে ওই অংশিদারিত্বে নেতৃত্ব বাছাই করতে হবে, যারা আইন সভায় গিয়ে দেশের চলমান যে সংকট মোকাবেলা করে দেশকে মান্দাতার আমল থেকে নতুন করে কিভাবে গতিপথ দেওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করে।”

বক্তব্য শেষে তানিয়া রব নোয়াখালী- ৩ (বেগমগঞ্জ) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীয়ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়াকে পরিচয় করিয়ে দিয়ে নতুন ধারার রাজনীতি সূচনা করঅর লক্ষ্যে তাকে তারা পতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এর আগে দল-জেএসডি মনোনীয়ত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, যৌবনে যুদ্ধ করে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছি। বাকি জীবন বেগমগঞ্জবাসীর জন্য উৎসর্গ করে যেতে চাই।

বেগমগঞ্জ উপজেলা জেএসডির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় প্রার্থী পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল হাসান অপু, সহ দপ্তর সম্পাদক ফারহানা হাবিব, কেন্দ্রীয় প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, নোয়াখালী জেলা জেএসডির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy