অদম্য নারীরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকাররী প্রমীলা রানী পাহান,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রীতি রানী,সফল জননী নারী মাহমুদা খানম,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মুক্তা রানী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এসব ক্যাটাগরিতে তাদেরকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নাবিল নওরোজ বৈশাখ,ওসি কেএম মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ-রাষ্ট্রের অগ্রযাত্রায় অদম্য নারীদের অবদান অনস্বীকার্য। তাদের এই স্বীকৃতি অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।