প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:১৮ পিএম (ভিজিট : ৩৭)

X
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা সভাপতি শামছুল করিম খোকন, সহ-সভাপতি হোসেন চৌধুরী, আহসান উল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা সহ-সভাপতি রাশেদুল ইসলাম, মানবাধিকার কর্মী নুর মোহাম্মদ, মোহাম্মদ মিজানুর রহমান, রবিউল সানি আকাশ, শাহ সাফায়াত উল্লাহ কাদেরী, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।