টঙ্গিবাড়ীতে ড্রেজার পাইপ ভাঙচুর ও অপসারণ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার স্থাপন করে ফসলি জমি ভরাট করার অপরাধে ড্রেজারের পাইপ ভাঙচুর ও অপসারণ করেছে উপজেলা

2025-12-10T13:24:52+00:00
2025-12-10T13:24:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে ড্রেজার পাইপ ভাঙচুর ও অপসারণ
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:২৪ পিএম   (ভিজিট : ১৬৪)
X

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার স্থাপন করে ফসলি জমি ভরাট করার অপরাধে ড্রেজারের পাইপ ভাঙচুর ও অপসারণ করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ।

এসময় বেতকা ইউনিয়নের উত্তর বেতকা মিল্কিবাড়ী জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমি ভরাটের অভিযোগ প্রমাণিত হলে ড্রেজারের পাইপ ভাঙচুর ও অপসারণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ বাংলাদেশ বুলেটিন–কে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করেছি। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy