ঘোড়াঘাটে সার বিক্রেতাদের কাছ থেকে টাকা জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে বিসিআইসি অনুমোদিত সার ডিলারসহ অনুমোদনহীন ৪ জন খুচরা সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা

2025-12-10T13:37:46+00:00
2025-12-10T13:37:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে সার বিক্রেতাদের কাছ থেকে টাকা জরিমানা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:৩৭ পিএম   (ভিজিট : ৩৬)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে বিসিআইসি অনুমোদিত সার ডিলারসহ অনুমোদনহীন ৪ জন খুচরা সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আব্দুল আল মামুন কাওছার শেখ। 

গত দুই দিনে মঙ্গলবার পর্যন্ত ঘোড়াঘাট পৌর এলাকার বাগেরহাট ও উপজেলার ডুগডুগী হাট এলাকায় যৌথ ভাবে অভিযান পরিচালনা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে অনুমোদনহীন ভাবে সার বিক্রি করা়র দায়ে ঘোড়াঘাট পৌরসভার বাগের হাটের দুটি দোকানে ৩ হাজার করে ৬ হজার টাকা ও ডুগডুগিহাট বাজারে তিনটি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একটি বিসিআইসি ডিলার দোকানে ৫ হাজার ও অন্য দুটি দোকানে ২ হাজার করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিশ্ববিদ্যার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন এসআই সাব্বিরের নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল। 

এ বিষয়ে এসিল্যান্ড  আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, সার নীতিমালা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy