মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারসিমলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

2025-12-10T13:47:40+00:00
2025-12-10T13:47:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:৪৭ পিএম   (ভিজিট : ৯০)
X

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারসিমলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে মোট চার বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকার চেক দেওয়া হয়। 

ক্ষতিগ্রস্ত পরিবার রফিকুল ইসলাম ও অকিমুদ্দীনের হাতে অনুদানের চেক ও ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, নুরুল্ল্যাবাদ ইউপি চেয়ারম্যান জায়দুর রহমান মাস্টার এবং উপজেলা পরিষদের সিএ আল এমরান (মাসুদ) প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম ও অকিমুদ্দীনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy