‘অদম্য নারী পুরস্কার’ পেলেন সাঁথিয়ার ইউএনও রিজু তামান্না

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে জেলা ও

2025-12-10T14:02:57+00:00
2025-12-10T14:02:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘অদম্য নারী পুরস্কার’ পেলেন সাঁথিয়ার ইউএনও রিজু তামান্না
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:০২ পিএম   (ভিজিট : ৭৫)
X

রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে সম্মাননা পেয়েছেন সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না, যিনি নন্দীগ্রাম, বগুড়া থেকেও বিশেষভাবে স্বীকৃতি পেয়েছেন।

মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত এই প্রশাসনিক কর্মকর্তা এ অর্জনের মাধ্যমে আবারও জেলার মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

সাঁথিয়া ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই তিনি জুয়া, মাদক, অবৈধ মাটিকাটা, বাজার মনিটরিং, শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সাঁথিয়ার মানুষের মন জয় করেছেন।

সাঁথিয়ার মানুষ তাকে কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দেখেন না; বরং কারো মেয়ে, কারো বোন, কারো মা হিসেবেই তিনি তাদের কাছে প্রিয়। কবি মোঃ হারুন অর রশিদ রিজু তামান্নাকে নিয়ে “সাঁথিয়া মায়ের কন্যা” শীর্ষক একটি কবিতাও রচনা করেছেন।

বিভিন্ন কার্যক্রমে, বক্তব্যে এবং আচার-আচরণে প্রকাশ পায়, যে তিনি তার পেশাকে দেশের উন্নতি, জনগণের কল্যাণ এবং সামগ্রিক অগ্রগতির মাধ্যমে উপভোগ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy