বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি

2025-12-10T15:25:40+00:00
2025-12-10T15:25:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম   (ভিজিট : ৪২)
 বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন করেছে বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)।
X

বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন করেছে বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)।

দিনাজপুরের বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)।


সকাল ১১টায় উপজেলাকেন্দ্রিক জনসংগঠন ঐক্য পরিষদ বিরলবোচাগঞ্জের আয়োজনে র‌্যালি ও মানববন্ধন শেষে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি নিশি কান্ত সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজদ তানভী শোভন বলেন, “অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাএই পাঁচটি মৌলিক অধিকারই মানবাধিকার হিসেবে বিবেচিত। বর্তমান সরকার দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট।” তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা অধিকার প্রতিষ্ঠায় পিছিয়ে রয়েছে। এই জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়াতে সিডিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অব্যাহতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


এসময় জনসংগঠন ঐক্য পরিষদ বিরলবোচাগঞ্জের সভাপ্রধান মানিক অধিকারী বলেন, “শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। জাতিধর্ম নির্বিশেষে সবার জন্য সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়াই আজকের মানবাধিকার দিবসের প্রত্যাশা।”


অনুষ্ঠানে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. শামসুল আলম, সিডিএ-এর বোচাগঞ্জ উপজেলা ইউনিট ম্যানেজার ফিলিমন রায়, মাধবপুর ইউনিট ম্যানেজার শাহিনা আক্তারসহ জনসংগঠন ঐক্য পরিষদ ও ভূমিহীন সমন্বয় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy