নীলফামারীতে অদম্য নারী পুরস্কারে ভূষিত ৫ নারী

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বেগম রোকেয়া দিবস পালিত

2025-12-10T16:03:33+00:00
2025-12-10T16:03:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে অদম্য নারী পুরস্কারে ভূষিত ৫ নারী
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম   (ভিজিট : ১৩২)
X

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরষ্কারে নির্বাচিত পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম, জেলা মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার আংগুরী বেগম, নীলফামারী প্রেসক্লাবের সহসভাপতি আতিয়ার রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি আব্দুল মোমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক জোবায়দুল ইসলাম।

জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, অদম্য নারী পুরষ্কার শীর্ষক কর্মসূচিতে সদর উপজেলার বৈশাখী, মারুফা খাতুন, মিনারা বেগম এবং সৈয়দপুর উপজেলার খন্দকার আবিদা সুলতানা রিয়া ও ডিমলা উপজেলার বাতাসী বেগমকে সনদ পত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy