মডেল মসজিদ সমাজে ইসলামিক মূল্যবোধের বিকাশ ঘটাবে: ধর্ম উপদেষ্টা

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, মডেল মসজিদ সারাদেশে ইসলামিক সাংস্কৃতিক মূল্যবোধের

2025-12-10T16:13:29+00:00
2025-12-10T16:40:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মডেল মসজিদ সমাজে ইসলামিক মূল্যবোধের বিকাশ ঘটাবে: ধর্ম উপদেষ্টা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৪:৪০ পিএম  (ভিজিট : ৪১)
X

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, মডেল মসজিদ সারাদেশে ইসলামিক সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর ফলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে।


বুধবার সকালে নাটোরের হাজরা এলাকায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ইসলামিক সাংস্কৃতির বিকাশ ঘটলে মানুষ নামাজমুখী হবে, মুসল্লির সংখ্যা বাড়বে এবং সমাজে অপরাধ কমে আসবে। নামাজ মানুষকে সকল খারাপ ও ঘৃণিত কাজ থেকে দূরে রাখে। আমরা একটি নামাজমুখী সমাজ প্রতিষ্ঠার দিকে এগোচ্ছি।”


দেশব্যাপী ৫৬৬টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ সম্পর্কে তিনি জানান, ইতোমধ্যে প্রায় সাড়ে তিনশ’ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তবে কিছু মসজিদে ফাটল বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে।


তিনি বলেন, “একটি মসজিদ নির্মাণে ১৪১৫ কোটি টাকা ব্যয় হলেও সব জায়গায় কাজ সন্তোষজনক হয়নি। মসজিদগুলো আপনাদের সম্পদ একটি ত্রুটি দেখা দিলে গণপূর্ত বিভাগকে জানান, তারা দ্রুত সংস্কার করবে। মসজিদকে সচল রাখা ও ইবাদতের জায়গা হিসেবে প্রতিষ্ঠা করা আপনাদের দায়িত্ব।”


উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


৪ তলা বিশিষ্ট নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৫৫ লক্ষ টাকা। এটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ। মডেল মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের জায়গা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নামাজের জায়গা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা, বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, কনফারেন্স রুম, গেস্ট রুম, ইমাম মুয়াজ্জিন ও খাদেমের জন্য আবাসিক ব্যবস্থা পার্কিং প্লেস ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy