কলমাকান্দায় গৌরি মন্ডলের শ্রেষ্ঠ অদম্য নারীর স্বীকৃতি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নলছাপ্রা গ্রামের শ্রীমতি গৌরি মন্ডল এ বছর বেগম রোকেয়া দিবসে “অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে

2025-12-10T16:43:27+00:00
2025-12-10T16:50:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় গৌরি মন্ডলের শ্রেষ্ঠ অদম্য নারীর স্বীকৃতি
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৪:৫০ পিএম  (ভিজিট : ২২৩)
X

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নলছাপ্রা গ্রামের শ্রীমতি গৌরি মন্ডল এ বছর বেগম রোকেয়া দিবসে “অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী” পুরস্কার অর্জন করেছেন। 


পরিবেশবান্ধব উদ্যোগ, পারিবারিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান এবং নিজের দক্ষতাকে আয়ের পথে রূপান্তরের সফলতার স্বীকৃতিস্বরূপ কলমাকান্দা উপজেলা প্রশাসনের মহিল বিষয়ক অধিদপ্তর এই সম্মান তাকে প্রদান করা হয়। তিনি বারসিকের জাগ্রত নারী সংগঠনের সহ-সভাপতি এবং সবুজ সংহতি কমিটির সম্মানিত সদস্য হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন।


গৃহিণী হলেও গৌরি মন্ডল পরিবারের ব্যয়ভার লাঘব করতে ২০২১ সালে বারসিকের আয়োজিত কাগজের ঠোঙ্গা তৈরির প্রশিক্ষণে অংশ নেন। এখান থেকেই তার অর্থনৈতিক যাত্রার শুরু। পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাগজের ঠোঙ্গা তৈরির এই উদ্যোগ তাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখায়। পাশাপাশি তিনি বাঁশ বেতের কাজ ও সেলাইয়ের কাজও করে থাকেন। তিনি গ্রামের আশপাশের নারীদের পোশাক তৈরী করে প্রতিমাসে প্রায় ১০,০০০ আয় করে থাকেন। যখন সেলাই ও ঠোঙ্গা তৈরীর কাজ হাতে থাকে না তখন তিনি বাঁশ বেতের কাজও করে থাকেন।


স্থানীয় বাজারে পলিথিন ব্যবহারের প্রবণতা বাড়ায় চাহিদা কমে গেলেও তিনি থেমে থাকেন নি। ময়মনসিংহ শহরে নিজের বাবার বাড়ির মাধ্যমে নতুন বাজার খুঁজে নেন এবং সেখানে বিভিন্ন দোকানে বড়, মাঝারি ও ছোট আকারের ঠোঙ্গা সরবরাহ করে আসছেন।


তিনি প্রতি কেজি পুরনো বই-খাতা ৬০ টাকায় সংগ্রহ করে বিভিন্ন সাইজের ২৫০- ৫৫০টি পর্যন্ত ঠোঙ্গা তৈরি করতে পারেন। প্রতিদিন ৫০০টির বেশি তৈরির সক্ষমতা রয়েছে তার।


গৌরি মন্ডলের এই অর্থনৈতিক উদ্যোগ পরিবারের আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তার স্বামীর আয়ের পাশাপাশি সংসারের নানান চাহিদা পূরণে সহায়তা করছে। পরিবেশবান্ধব উৎপাদন, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের সৃজনশীল ব্যবহার এবং ধারাবাহিক পরিশ্রম তাকে অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়াতে সহায়তা করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy